যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদানকারীদেরও বিচার দাবি মহীউদ্দীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারকাজে বাধাদানকারী এবং তাদের সমর্থনদাতাদেরও যুদ্ধাপরাধী হিসেবে বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর। আজ সোমবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘সুষ্ঠু নির্বাচনে বিএনপি জামায়াতের ভয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। মহীউদ্দীন বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি নির্বাচনের মোড়কে ক্ষমতা দখল করতে পারবে না। এ জন্যই তারা সুষ্ঠু নির্বাচনে ভয় পায়। কারণ, সুষ্ঠু নির্বাচনে ক্ষমতা দখলের অবকাশ নেই। বিএনপির জন্মই সুষ্ঠু নির্বাচনের প্রতিকূলে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ২০১২ সাল হবে লুটেরা, দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের বিচারের বছর। ২০১২ সালের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে তাদের সর্বশক্তি নিয়ে আইনি লড়াইয়ে নেমেছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার যখন শুরু হচ্ছে তখন আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। এর অর্থ হচ্ছে আপনারা সাক্ষীদের ভয়ভীতি দেখাতে চাইছেন, বিব্রত করতে চাইছেন। গতকাল দেখলাম আপনাদের সব আইনজীবী, নেতা সর্বশক্তি দিয়ে নেমেছেন। কিন্তু যত যা-ই হোক যুদ্ধাপরাধীদের বিচার হবেই। ৮৮ ভাগ মানুষ এ বিচারের পক্ষে।’