যুদ্ধাপরাধীদের বিচারের চেয়ে ২১ আগস্ট হত্যার বিচার গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের চেয়ে ২১ আগস্টের হত্যাকাণ্ডের বিচার বেশি গুরুত্বপূর্ণ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২১ আগস্টের বিচার নিয়ে যে সংশয় প্রকাশ করেছেন তা অমূলক বলে দাবি করেন সুরঞ্জিত। তিনি বলেন, প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাহী ক্ষমতার অধিকারী। তিনি নিজেই ওই হামলায় আহত হয়েছিলেন। বিচার বিভাগ এখন আলাদা। সুতরাং, তিনি বিচার চাইতেই পারেন।সুরঞ্জিত বলেন, ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার মোবাইল কোর্ট, দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা বিশেষ আদালতে হবে না। প্রচলিত আদালতেই এ হত্যাকাণ্ডের বিচার হবে। এখন বিচার বিভাগ স্বাধীন, তাই এখানে প্রভাবিত করার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট, বিশেষ আদালত বা দ্রুত বিচার ট্রাইব্যুনাল হলে প্রভাবিত করার একটা আশঙ্কা থাকে।সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধান সরকারের কাজ।