যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচার ও মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দাবিতে আজ মানববন্ধন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে তাঁরা অবস্থান নিয়েছেন।বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের সামনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোরশেদ খানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা জড়ো হন। এরপর তাঁরা ট্রাইব্যুনালের ফটকের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। এ সময় তাঁরা ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ ও ‘কামারুজ্জামানের ফাঁসি চাই’ স্লোগান দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের ফটকের সামনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্যরা অবস্থান করছেন।