খোন্দকার দেলোয়ার
যুদ্ধাপরাধীদের বিচারের নামে বিরোধী দলকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র করছে সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন অভিযোগে করে বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।খোন্দকার দেলোয়ার আরও বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করছে না। কিন্তু সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, সরকারের কাছে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি মূল নয়, মূল হচ্ছে বিরোধী দলকে নিশ্চিহ্ন করা।