যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে দায়মুক্ত করা হবে: দীপু মনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারকাজ বর্তমান সরকার শুরু করেছে। আর এ যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে পুরোপুরিভাবে দায়মুক্ত করা হবে। গতকাল শুক্রবার রাতে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শুরু হওয়া মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।বিরোধী দলের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তার পানি বণ্টন চুক্তি, ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে বাইরে সমালোচনা না করে সংসদে এসে কথা বলুন।