যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য একটি মহল চক্রান্ত করছে: মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য একটি মহল চক্রান্ত শুরু করেছে। কিন্তু বাংলার মাটিতে তাদের বিচার হবেই হবে।আজ মঙ্গলবার বিকেলে লালদীঘি মাঠে সামাজিক অধিকার রক্ষা আন্দোলন আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অনুষ্ঠিত এক জনসভায় মেয়র এ কথা বলেন। মেয়র বলেন, একাত্তরে মানুষ হত্যাসহ মানবতাবিরোধী কর্মকাণ্ড সংগঠনকারীরা কখনোই ক্ষমা পাবে না।জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ আলম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক, সিপিবির নেতা শাহ আলম, মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, মেজর (অব.) এমদাদুল ইসলাম, ফাহিম উদ্দিন, সাংবাদিক আবু সুফিয়ান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, নাজিমুদ্দীন শ্যামল প্রমুখ।