যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র নস্যাতের আহ্বান সৈয়দ আশরাফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের ষড়যন্ত্র নস্যাৎ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের হাজার হাজার কোটি টাকা আছে। দেশি-বিদেশি যোগাযোগও আছে। তাদের সেই ষড়যন্ত্র নস্যাতৎ করে দিতে হবে।’ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ শুক্রবার মিরপুর-১২ নম্বরে মহানগর ১৪ দল আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। সৈয়দ আশরাফ বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘যারা বলে বিদ্যুতৎ-পানির সমস্যা সমাধানের পর যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে; তারা আসলে যুদ্ধাপরাধীদের বিচার চায় না।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ১১ হাজার যুদ্ধাপরাধীকে কারাগারে পাঠিয়েছিলেন। বিচার প্রক্রিয়া ভালোভাবেই চলছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান এসে কারাগার থেকে তাদের মুক্ত করে দেন। গোলাম আযমকে দেশে আসার সুযোগ করে দেন। শাহ আজিজুর রহমানের মতো রাজাকারকে প্রধানমন্ত্রী করেন এবং অনেক যুদ্ধাপরাধী-রাজাকারকে সামরিক শাসনের আড়ালে নির্বাচন দিয়ে সাংসদ বানিয়েছেন।’বর্তমান সরকার পানি ও বিদ্যুত্ সমস্যা সমাধানে রাত-দিন কাজ করছে উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি এখন পানি-বিদ্যুতৎ সমস্যা নিয়ে কথা বললেও নিজেরা ক্ষমতায় থাকা অবস্থায় এর সমাধান করেনি। পানি নিয়ে ব্যবসা করেছে। বিদ্যুতের নামে খাম্বা বাণিজ্য করেছে। খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে একটু বিদ্যুতৎ উত্পাদনও করতে পারেনি।’ ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী সায়েদাবাদে একটি পানি শোধনাগার নির্মাণকাজের উদ্বোধন করবেন জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এটা নির্মিত হলে ঢাকার পানি সমস্যা অনেকাংশে দূর হবে। ওয়াসার পানিতে যে দুর্গন্ধ রয়েছে তা দূর করার জন্যও একটি নতুন শোধনাগার স্থাপনের কাজ শুরু হবে বলে তিনি জানান। সমাবেশে উপস্থিত আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে যে তদন্ত দল গঠন করা হয়েছে তারা নিরপেক্ষভাবে কাজ করছে। তাদের কাজে কেউ হস্তক্ষেপ করছে না।’ তিনি বলেন, ‘সন্দেহভাজন যুদ্ধাপরাধীরা ঢাকার জোরে সংগঠিত হয়ে বিচারে বাধার সৃষ্টি করবে। তাই তাদের আয়ের উত্স বন্ধ করে দেওয়া উচিত।’ স্থানীয় সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ কামাল আহমেদ মজুমদার, আসলামুল হক, ১৪ দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।