যুদ্ধাপরাধীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো খবর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘আমার কাছে কোনো যুদ্ধাপরাধীর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো খবর নেই। আর কেউ পালিয়ে গেলেও রেহাই পাবে না। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে।’ আজ রোববার উত্তরা বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার কাছে এখনো রিপোর্ট আসেনি যে যুদ্ধাপরাধীদের মধ্যে কেউ পালিয়ে গেছে। এজেন্সিকে নির্দেশ দেওয়া আছে যাতে কোনো যুদ্ধাপরাধী বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। যদি কেউ পালিয়ে গিয়ে থাকে অবশ্যই তাকে ফিরিয়ে আনা হবে। প্রয়োজনে আমরা ইন্টারপোলকে ব্যবহার করে সেই যুদ্ধাপরাধীকে ফিরিয়ে আনব।’ স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধাপরাধের বিষয়ে তদন্ত সংস্থাকে তথ্য দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।