যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে: এ কে খন্দকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, সরকার যুদ্ধাপরাধের বিচার শুরু করেছে। এই বিচার সম্পন্ন করার মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে। তিনি আজ রোববার রাজধানীর এলজিইডি ভবনে পাবনা মুক্তিযোদ্ধা ফোরাম আয়োজিত পুনর্মিলনীতে এ কথা বলেন।এ কে খন্দকার বলেন, কিছু মানুষ ছাড়া ১৯৭১ সালে সব বাঙালি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল। যারা বিপক্ষে ছিল, তারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে এবং হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগে অংশ নিয়েছে। এদের বিচারের সম্মুখীন করতে সেক্টর কমান্ডারস ফোরাম চার বছর ধরে দেশের বিভিন্ন স্থানে জনমত গড়ে তুলেছে।