যুদ্ধাপরাধীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করছে: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া শুরু হওয়ায় যুদ্ধাপরাধীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করছে।’ দেশে নতুন করে আক্রমণ হতে পারে এবং লোমহর্ষক ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ দমন: আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক এক সেমিনারে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যেহেতু যুদ্ধাপরাধীদের অর্থ-বিত্ত অনেক, সেহেতু তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি নিয়ন্ত্রণে আনতে হবে। এসব প্রতিষ্ঠানের আয়ের উত্স বন্ধ করতে হবে।’