যুদ্ধাপরাধীরা প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টায় লিপ্ত: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, ২০১১ সালের মধ্যে তাদের বিচার সম্পন্ন হবে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। আজ শনিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘৪০ বছর আগে যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজ তারা অন্য লেবাস পরে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’ এরা জামায়াত-বিএনপির কাঁধে ভর করে বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা খাতুনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহিন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান প্রমুখ।