যুদ্ধাপরাধের প্রামাণ্য দলিল ‘আল-বদর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর দোসর হিসেবে কাজ করেছিল এ দেশেরই কিছু বিশ্বাসঘাতক। সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তারা পাকিস্তান রাষ্ট্রের পক্ষ নেয়। পাকিস্তানি বাহিনীর এই দোসরেরা গঠন করে আল-বদর, রাজাকার ও আল-শামস নামের বাহিনী। এসব বাহিনী স্বাধীনতাকামী বাঙালিকে দমন করতে মেতে ওঠে খুন, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে। এই মানবতাবিরোধী অপরাধীদের সংঘটিত যুদ্ধাপরাধের বিভিন্ন তথ্যসংবলিত দলিল নিয়ে প্রকাশিত হলো প্রামাণ্যচিত্র আল-বদর। এক ঘণ্টার বেশি ব্যাপ্তির এই তথ্যচিত্রটিতে উঠে এসেছে ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধীদের সংঘটিত বিভিন্ন অপরাধের সাক্ষ্য-প্রমাণ। প্রামাণ্যচিত্রটির গবেষণা, চিত্রনাট্য নির্মাণ ও পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন।গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে যুদ্ধাপরাধের প্রামাণ্য দলিল আল-বদর প্রামাণ্যচিত্রটির (ডিভিডি) মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। প্রামাণ্যচিত্রের প্রযোজনা সংস্থা লেজারভিশন আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম, মোরশেদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শিত হয় আল-বদর শিরোনামের তথ্যচিত্রটি। এতে দেখা যায়, বুড়িগঙ্গা নদীর চারপাশজুড়ে ভাসছে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসরদের হত্যা করা অসংখ্য বাঙালি নর-নারী ও শিশুর লাশ। এরপর উঠে আসে আল-বদর বাহিনী কর্তৃক বুদ্ধিজীবীদের হত্যার ষড়যন্ত্রের নানা তথ্য। ঋষিজের চে স্মরণবিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারার শারীরিক মৃত্যু হলেও তাঁর স্বপ্নগুলো মরেনি। পৃথিবীময় বিপ্লবের প্রতিশব্দ হয়ে উঠেছে তাঁর নাম। গতকাল রোববার ছিল চের ৪৪তম মৃত্যুদিবস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কেন্দ্র মিলনায়তনে ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজন করে চে গুয়েভারা স্মরণ অনুষ্ঠানের।শুরুতে ছিল আলোচনা। চে এবং তাঁর আদর্শ নিয়ে কথা বলেন সাংসদ রাশেদ খান মেনন, মফিদুল হক, মামুনুর রশীদ, ফকির আলমগীর প্রমুখ। পরে পর্যায়ক্রমে গান করে ঋষিজ, উদীচী, ক্রান্তি, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা ও স্বভূমি। আবৃত্তি করেন আহকাম উল্লাহ, রফিকুল ইসলাম, লিলি হক প্রমুখ। কুষ্টিয়ায় আর্ট ক্যাম্পকুষ্টিয়া অফিস জানায়, রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে বেঙ্গল গ্যালারি ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) কুষ্টিয়ায় যৌথভাবে আর্ট ক্যাম্পের আয়োজন করে।কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় বিএটিবির সম্মেলনকক্ষে তিন দিনের এই আর্ট ক্যাম্পে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নিয়েছেন। গত শুক্রবার থেকে শুরু হওয়া ক্যাম্প গতকাল রোববার বিকেলে শেষ হয়েছে। ক্যাম্পের শিল্পীর হলেন কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, শহিদ কবির, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, কনকচাঁপা চাকমা, তৈয়বা বেগম, মোহাম্মদ ইকবাল ও আনিসুজ্জামান।ফরিদপুরে শরৎসন্ধ্যাফরিদপুর অফিস জানায়, ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে গত শনিবার আয়োজন করা হয় শরৎসন্ধ্যা। শিল্পকলা একাডেমীর আয়োজনে সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অম্বিকা ময়দান মুক্তমঞ্চে। শিল্পীরা ঋতুভিত্তিক গান ও নৃত্য পরিবেশন করেন। শিশু-কিশোর নাট্যোৎসব সমাপ্ত: ‘আমরা সুন্দর হব’ এই আহ্বানে শনিবার ফরিদপুরে শেষ হয়েছে ‘পঞ্চম দক্ষিণাঞ্চলীয় শিশু-কিশোর নাট্যোৎসব’। কবি জসীমউদ্দীন মিলনায়তনে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদেরহাট ফরিদপুর শাখা।উৎসবের শেষ দিনে চারটি নাটক মঞ্চস্থ হয়। নাটকগুলো হলো যশোরের শিল্পী সৃষ্টির কংকালের হাসি, ঝিনাইদহের অংকুর শিশু নাট্য একাডেমির আলোর অভিযাত্রী, রাজশাহীর বরেন্দ্র প্রতিবন্ধী শিশু নাট্যদলের ইতিহাস কথা কয় এবং রাজবাড়ী আবল-তাবল পরিবেশন করে পথের আলো নাটকটি।