যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপির ব্রিফিং কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধের বিচার ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে কাল শুক্রবার দুপুর ১২টায় বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করবেন। আজ বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য মাহাবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে আলোচ্যসূচি সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে মাহাবুবুর রহমান বলেন, যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়া ও দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে দলের মহাসচিব কাল আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।এর আগে আজ রাত আটটার দিকে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া এতে সভাপতিত্ব করেন। বৈঠকে স্থায়ী কমিটির প্রায় সব সদস্যই ছিলেন।