যুদ্ধাপরাধের বিচার বিঘ্নিতকারীদের প্রতিহত করা হবে: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেছেন, একাত্তরে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচার করা বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। তাই এ সরকারের সময়েই এর বিচারের কাজ সম্পন্ন করতে হবে। যারা যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। এ কে খন্দকার আজ শুক্রবার টাঙ্গাইলে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত আলোচনা ও সেক্টর কমান্ডারস ফোরাম টাঙ্গাইল জেলা শাখার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিডিসি নাট্যমঞ্চে সেক্টর কমান্ডারস ফোরাম টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, সাধারণ সম্পাদক লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীর প্রতীক প্রমুখ।