যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করতে মন্ত্রীদের ফোনে হুমকি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দাবি করেছেন, যুদ্ধাপরাধের বিচার ব্যাহত করতে সরকারের মন্ত্রীদের মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতীয় তদারকি সেলের (এনএমসি) বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোনে কারা হুমকি দিচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুঁজে বের করার জন্য বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এটা সরকারের না, জনগণের দাবি।’রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে স্বর্ণ চুরির বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, সেখানকার নিরাপত্তাব্যবস্থা জোরদার ছিল না।