যুদ্ধাপরাধের বিচার হবেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যে যত বাধা সৃষ্টির অপচেষ্টা করুক না কেন, যুদ্ধাপরাধের বিচার হবেই। আজ রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে যত বড় বাধা সৃষ্টি করুক না কেন, যত বড় সীমাবদ্ধতা সৃষ্টি করার অপপ্রয়াস চালাক না কেন, যুদ্ধাপরাধের বিচারের যে উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শুরু হয়েছে, আমরা তা সফলভাবে সম্পন্ন করব।’এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও পুলিশের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।