যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মহলের কাছে তথ্য-উপাত্ত চাইলেন আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচার শুরু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তথ্য-উপাত্ত চাইলেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মহল, বিশেষ করে যেসব রাষ্ট্রের কাছে ১৯৭১ সালের সময়কার তথ্য-উপাত্ত আছে, তারা সেগুলো দিয়ে আমাদের সাহায্য করুক।’ এ ব্যাপারে তিনি রাষ্ট্রগুলোর কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। রাজধানীতে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত এক সেমিনারে আইনমন্ত্রী আজ শনিবার এ কথা বলেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের অপপ্রচার সম্পর্কে আইনমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধাপরাধের বিচার করতে চাইছি। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে নয়, আমাদেরই সমর্থন করছে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এখানে কোনো রাষ্ট্র আমাদের ওপর হস্তক্ষেপ করতে পারবে না, কোনো মন্তব্যও করতে পারবে না।’ ২৬ মার্চের আগেই যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল, তদন্তদল ও আইনজীবী প্যানেল গঠন করা হবে বলে আবারও জানিয়েছেন তিনি।