যুদ্ধাপরাধের সহায়তাকারীদেরও বিচার করা হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের পাশাপাশি যারা এ কাজে সহায়তা দিয়েছে, তাদেরও বিচারের কথা বললেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, শুধু যুদ্ধাপরাধের বিচার নয়, আন্তর্জাতিক ট্রাইবুন্যাল অনুযায়ী একাত্তরে যারা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধে সহায়তা করেছে তাদেরও বিচার করতে হবে। মুক্তিযুদ্ধ ও গণমুক্তি আন্দোলন আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার—আজকে জনগণের ও সময়ের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় আইনমন্ত্রী আজ শনিবার এ কথা বলেন।যুদ্ধাপরাধের বিচারের কার্যক্রম সম্পর্কে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের দাবি পূরণ হতে যাচ্ছে, এতে সংশয়ের কিছু নেই। বিচার শুরুর প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে আছে বলে তিনি জানিয়েছেন।