যুদ্ধাবস্থার দিকে যাচ্ছে দুই কোরিয়ার সম্পর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে তাদের সম্পর্ক এখন ‘যুদ্ধাবস্থার’ দিকে গড়াচ্ছে। আজ শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে দেশটি। আজ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।কেসিএনএন জানায়, বিবৃতিটি কোরিয়া সরকার, ক্ষমতাসীন দল ও কয়েকটি সংগঠন যৌথভাবে প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, যদি কোনো রকম উসকানিমূলক আচরণ করা হয়, তবে অনমনীয়ভাবে পাল্টা জবাব দেওয়া হবে। মার্চের শুরুতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সামরিক মহড়া শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের উদ্দেশে হুমকি দিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি তাক করে রকেট মোতায়েন করেছে দেশটি।অনেকের ধারণা, এসবের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া ও তাঁর মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি যুদ্ধে জড়ানোর আশঙ্কা তৈরি করছে উত্তর কোরিয়া। সত্যই যদি তা ঘটে, তবে তা উত্তর কোরিয়ার জন্য আত্মঘাতীমূলক ঘটনা হবে।