যুদ্ধের ছবিতে ভাইস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবি দ্য রেলওয়ে ম্যান ছবিতে অভিনয় করছেন র‌্যাচেল ভাইস। সহ-অভিনেতা হিসেবে পাচ্ছেন অস্কারজয়ী কলিন ফার্থকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিকায় গড়ে ওঠা এই ছবির কাহিনিতে ভাইস অভিনয় করবেন প্যাট্রিসিয়া চরিত্রে। যুদ্ধের সময় লেফটেন্যান্ট স্বামীর বন্দী জীবনের ওপর আলোকপাত করা হয়েছে এই ছবিতে। যেখানে দেখা যাবে জাপানি সেনাবাহিনী বন্দী করে প্যাট্রিসিয়ার স্বামী এরিক লোম্যাক্সকে। উল্লেখ্য, দ্য রেলওয়ে ম্যান ছবির চিত্রনাট্য লেখা হয়েছে সত্যি কাহিনি অবলম্বনে। আইএএনএস ও পিটিআই।