যুব কাবাডিতে ফরিদপুর চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে অ্যাটমাই প্রোডাক্টস জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতার আঞ্চলিকপর্বে ফরিদপুর চ্যাম্পিয়ন হয়েছে। ২৫ জুলাই ফরিদপুর স্টেডিয়ামে প্রতিযোগিতায় ফরিদপুর অঞ্চলের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ফরিদপুর জেলা দুটি সোনাসহ ৪৭-৩১ পয়েন্টে রাজবাড়ী জেলাকে হারিয়ে আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন হয়েছে।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসিপি) মো. আওলাদ আলী ফকির। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল ওয়াহাব ভূইয়া, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সদস্য আবদুল কাইউম সিকদার ও রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আমিনুল রহমান।