যুবকের সাহসিকতায় বেঁচে গেল শিশুটি! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটা তিন জুনের। চার তলার বারান্দা থেকে আকস্মিক পা পিছলে নিচের দিকে ঝুলছিল ৩ বছরের একটি মেয়ে শিশু। নিজ মাথাটিকে বারান্দার গ্রীলের সঙ্গে আটকে রেখে কোনো রকমে বেঁচে ছিল। কিছুক্ষণ পরই হয়তো নিচে পড়ে মারা পড়ত শিশুটি। ভাগ্য সুপ্রসন্ন শিশুটির। তার (শিশু) এ করুণ অবস্থায় নিজেকে স্থির রাখতে পারেননি ২৩ বছর বয়সী যুবক জাউ চং। নিচ তলার বারান্দার গ্রিলে উঠেন তিনি। একহাতে নিজের ভারসাম্য আর অন্য হাতে শিশুটির দুই পা ধরে রাখেন। এভাবে কাটে ১০ মিনিট। তারপর উদ্ধার হয় শিশুটি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানায়, উদ্ধারের পরপরই ঘটনাস্থল ত্যাগ করেন জাউ। এর এক সপ্তাহ পর গত শনিবার স্থানীয় জনগণ ও গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন তিনি।শিশুটিকে রক্ষা করা প্রসঙ্গে জাউ জানান, মেয়েটি কয়েক মিনিট ধরে মাথাটিকে আটকে রেখে ঝুলছিল। তিন থেকে চার বছর বয়সী একটি শিশু এতো শক্ত হওয়ার কথা নয়। শিশুটিকে দেখে আমি ভাবলাম তাকে বিপদমুক্ত করা সম্ভব। তাই তার পা ধরে রাখলাম যেন সে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে।