যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ১৯ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন সভাপতিসহ ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। দুই মাসের জন্য তাঁদের জামিন মঞ্জুর করা হয়।আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন মঞ্জুর করেন।জামিন পাওয়া ১৯ জনের মধ্যে আছেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী সোহেল প্রমুখ।গত ১৮ ডিসেম্বরের সহিংস ঘটনায় পুলিশের কাজে বাধা দান, ককটেল নিক্ষেপসহ বিভিন্ন অভিযোগে পল্টন, শাহবাগ ও রমনা থানায় পৃথক পাঁচটি মামলা হয়। এসব মামলায় তাঁরা আজ হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত শুনানির পর জামিন মঞ্জুর করেন।আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলিরুজ্জামান।মাহবুব উদ্দিন পরে সাংবাদিকদের বলেন, ১৮ ডিসেম্বরের ঘটনায় করা পৃথক পাঁচটি মামলায় মামলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তিন সভাপতিসহ ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।