যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতা মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগারের থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতা মুক্তি পেয়েছেন।গত সোমবার হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পাওয়ার পর আজ বুধবার রাত ১০ টার দিকে তারা মুক্তি পান। তারা হলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক জানান, তাদের জামিন আদেশের কাগজ যাচাই-বাছাই করে আজ রাত ১০ টার দিকে মুক্তি দেওয়া হয়েছে। জামিন পাওয়া নেতাদের আইনজীবী সগির আহমেদ লিয়ন জানান, ২১ এপ্রিলের হরতালের আগের দিন ঢাকার খিলগাঁও এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গাড়ির এক চালক মারা যান। এতে অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১৫ জুন তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে ১৪ জুন মধ্যরাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন এই পাঁচ নেতাকে হরতালে ককটেল বিষ্ফোরণ মামলায় মুক্তি পাওয়ার পরপরই কামরুজ্জামান রতন ছাড়া অন্যদের খিলগাঁও থানার মামলায় কারা ফটক থেকে গ্রেপ্তার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। দুই দিন পর ১৬ জুন আবার ওই চারজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।