যুবদল নেতা মোয়াজ্জেম হোসেনকে বিদেশে যেতে বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আজ শনিবার বিদেশে যেতে দেওয়া হয়নি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল।বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে বিদেশ যেতে দেওয়া হয়নি। মোয়াজ্জেম হোসেন ইউএনবিকে জানান, আজ সকাল পৌনে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অসুস্থ স্ত্রীকে দেখতে তাঁর লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে।