যুবদলের ডাকে সোনাগাজীতে হরতাল চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলায় আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞার ওপর গতকাল রোববার রাতে হামলার প্রতিবাদে উপজেলা যুবদল এ হরতালের ডাক দেয়। শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।গতকাল সন্ধ্যায় খুরশিদ আলম ভূঞা উপজেলার ছাড়াইতকান্দি গ্রামে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সোনাগাজী ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়। এর প্রতিবাদে উপজেলা যুবদল আজ সোনাগাজীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন প্রথম আলো ডটকমকে জানান।