যুবদলের নেতা হত্যার প্রতিবাদ ও স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নিহত শাহ আলম চুন্নু হত্যার প্রতিবাদ ও স্মরণ সভা ৩০ অক্টোবর যোগিরকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি দুলাল হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মন্নান ও আমিনুল ইসলাম। বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক আ. করিম, জেলা ছাত্রদলের সহসভাপতি জাহিদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাবুদ্দিন আকন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুজ্জামান টুলু প্রমুখ।