যুবদলের ৭ দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার ও যুবদলের নেতা হাজি আহাম্মদ হোসেনকে (৪৫) হত্যার প্রতিবাদে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।যুবদলের কর্মসূচি: ১১ ফেব্রুয়ারি ৭০ নম্বর ওয়ার্ডে অর্ধদিবস ধর্মঘট এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভা। ১২ ফেব্রুয়ারি বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল। ১৩ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে বিএনপির প্রতিবাদ সভা। ১৪ ফেব্রুয়ারি যুবদলের প্রতিটি সাংগঠনিক জেলায় হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে। ১৫ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা এবং বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি দেওয়া হবে। ১৬ ফেব্রুয়ারি ঢাকায় যুবদলের উদ্যোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে। ১৮ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।