যুবরাজের নগ্নতার গল্প কিনতে বিপুল অর্থ প্রস্তাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি তাঁর দুটি নগ্ন ছবি প্রকাশের ঘটনায় ইতিমধ্যে যথেষ্ট বিব্রত হয়েছেন। কিন্তু এ রেশ সহসা মিলিয়ে যাচ্ছে না। যে দুই তরুণীর সঙ্গে হ্যারিকে নগ্ন অবস্থায় দেখা গেছে, ইতিমধ্যে তাঁদের ওই দিনের ঘটনার বিবরণ বিক্রির জন্য আড়াই লাখ ডলার প্রস্তাব করা হয়েছে। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আজ রোববার এ খবর প্রকাশ করেছে।সম্প্রতি টিএমজি ওয়েবসাইটে হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশিত হয়। ছবিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলের কক্ষে হ্যারিকে দুই তরুণীর সঙ্গে নগ্ন অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে অবকাশ যাপনকালে গত শুক্রবার মুঠোফোনের ক্যামেরা দিয়ে ওই ছবি তোলা হয়েছিল।গণমাধ্যমে হ্যারির নগ্ন ছবি ফাঁসের পুরো দায় ওই দুই তরুণী স্বীকার করেছেন বলে জানিয়েছে ডেইলি এক্সপ্রেস। এমনকি ওই দুই তরুণী হ্যারিকে নিয়ে আরেকটি ‘প্রাসাদ স্মৃতিচিহ্ন’ প্রকাশের কথা বলেও ক্রেতা টানার চেষ্টা করছেন। অবশ্য লাস ভেগাসের হোটেলের কক্ষে হ্যারির সেই মুহূর্তের ঘটনা, নাকি ওই রাতের অন্য কোনো স্মৃতি তারা প্রকাশ করবেন, তা ঠিক পরিষ্কার নয়।এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, টিএমজি ওয়েবসাইট কর্তৃপক্ষ মাত্র ১০ হাজার ডলার দিয়ে হ্যারির প্রথম দুটি নগ্ন ছবি কিনেছে।তবে একটি মার্কিন পত্রিকার জ্যেষ্ঠ নির্বাহী হ্যারির সঙ্গে হোটেলের কক্ষে থাকা দুই তরুণীকে ওই দিনের গল্প বিক্রির জন্য আড়াই লাখ ডলার প্রস্তাব করেছেন।