যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের পুরাতন কসবা নিরিবিলি এলাকায় আজ বৃহস্পতিবার জাফর আলী (২৫) নামের এক যুবলীগের কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।নিহত জাফর পুরাতন কসবা এলাকার আবদুস সামাদের ছেলে। তিনি ওয়েলডিং মিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশের ভাষ্যে জানা যায়, জাফর সন্ধ্যায় পুরাতন কসবা নিরিবিলি এলাকার একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন। একজনের ডাকে তিনি দোকানের পাশে গেলে সেখানে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান জানান, রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁকে গুলি করতে পারে। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা জাফরকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান। এদিকে নিরাপত্তার স্বার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে