যুবলীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিদ পারভেজ ওরফে জাদু হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গোয়েন্দা পুলিশ ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।রংপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফীজ ইসলাম প্রথম আলোকে বলেন, রংপুর থেকে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ঢাকায় গিয়ে পুলিশের সহায়তায় মজিদকে গ্রেপ্তার করে।প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর স্টেশন বাবুপাড়া এলাকার যুবলীগের নেতা জাদুকে বাড়ি থেকে ডেকে নিয়ে ঢাকা কোচস্ট্যান্ডের পেছনে উত্তর বাবু খাঁ গ্রামে হত্যা করা হয়। এ ব্যাপারে তাঁর বড় ভাই সাঈদ পারভেজ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। এ মামলায় আগে চার আসামিকে গ্রেপ্তার করা হয়।