যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, সম্পাদক হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। যুবলীগের চেয়ারম্যান পদে আগের কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীই বহাল রয়েছেন। আর সাধারণ সম্পাদক করা হয়েছে হারুন অর রশীদকে। তিনি আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।আজ শনিবার রাত পৌনে নয়টায় গণভবন থেকে নতুন কমিটির নেতা হিসেবে এঁদের নাম চূড়ান্ত করা হয় এবং তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়।একইভাবে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে ইসমাইল চৌধুরী সম্রাট, সাধারণ সম্পাদক পদে ওয়াহিদুল আলম আরিফ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি ও রেজাউল করিম রেজা এবং মহানগর উত্তরের সভাপতি পদে মাইনুল হোসেন খান নিখিল এবং সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন মনোনীত হয়েছেন।আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী যুবলীগের ষষ্ঠ কংগ্রেস অনুষ্ঠিত হয়। একই স্থানে বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় অধিবেশন বসে। পরে গণভবন থেকে নির্দেশ পেয়ে কেন্দ্রীয় চেয়ারম্যান-সাধারণ সম্পাদক এবং মহানগর উত্তর-দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়।