যুবলীগের নেতা হত্যায় মামলায় আওয়ামী লীগের নেতার রিমান্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সদস্য সাজিদ পারভেজ ওরফে জাদু হত্যা মামলার আসামি এম এ মজিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।বৃহস্পতিবার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, মজিদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তোফায়েল আহমেদ দুই দিনের মঞ্জুর করেন।প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর শহরের স্টেশন বাবু পাড়ার নিজ বাড়ি থেকে সাজিদকে ডেকে ঢাকা কোচ স্ট্যান্ডের পেছনে বাবু খাঁ নিয়ে হত্যা করা হয়। সাজিদের বড় ভাই সঈদ পারভেজ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, এম এ মজিদের প্রত্যক্ষ মদদে সাজিদকে খুন করা হয়।