যে কথা যায় না বলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি নয় দুটো অনুরোধ দৈনন্দিন জীবনের অপরিহার্য যন্ত্রটির নাম মুঠোফোন। এই মুঠোফোনের সঙ্গে ‘বিড়ম্বনা’ শব্দটিও জড়িত মারাত্মকভাবে। আর নারীকণ্ঠ পেলেই ফোনে বিরক্ত করা এখন নতুন কিছু নয়। আমাদের মতো তরুণ-যুবক তো বিরক্ত করাটাকে বিশাল কিছু ভাবেন। এবার মূল প্রসঙ্গে আসা যাক। গলিতে গলিতে গড়ে ওঠা ফোনে রিচার্জ করার দোকানগুলো থেকে স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে নানা বয়সের নারীদের ফোনে টাকা রিচার্জ করতে দেখা যায়। তখন ওই দোকানে থাকা পুরুষরূপী মানুষগুলো অনেক সময় নম্বর (নারীদের মুঠোফোনের নম্বর) টুকে রাখে। তারপর শুরু করে উত্ত্যক্ত করা। অনেক ক্ষেত্রে ওই সব দোকানদারও নারীদের মুঠোফোনের নম্বর সরবরাহ করে, যার চাক্ষুষ সাক্ষী আমি নিজে। আমি সব নারীকে একটা অনুরোধ করতে চাই, আপনারা কার্ডের মাধ্যমে রিচার্জ করুন। এখন তো প্রায় সব মোবাইল অপারেটরেই স্বল্প মূল্যের রিচার্জ করার জন্য কার্ড পাওয়া যায়। আর আপনারা পরিচিত কাউকে যখন নম্বর দেবেন, বিশেষ করে রাস্তা, মার্কেট কিংবা শপিং মলে; একটু সতর্কতা অবলম্বন করুন। এবার দ্বিতীয় অনুরোধটি জানাব মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। আপনারাও নারীর প্রয়োজন ও সুবিধার কথা বিবেচনা করে স্বল্পমূল্যের কার্ড বাজারে ছাড়ুন। বিড়ম্বনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য বলব শুধু নারীদের নয়, সমাজের সর্বস্তরের সবাইকেই। কাজী নিজাম উদ্দিন কিশোরগঞ্জ। ইভ টিজিংয়ের নতুন পথ, অশালীন গানবর্তমান সময় এমন কিছু গান বাজারে শোনা যায়, যার মাধ্যমে মেয়েদের উত্ত্যক্ত করা হচ্ছে। হাটেবাজারে, স্কুল-কলেজের মেয়েদের উদ্দেশে গানগুলো ছেড়ে দিচ্ছে বখাটেরা। যে কারণে মেয়েরা মানসিক যন্ত্রণার শিকার হচ্ছে, অথচ কাউকে বিশেষ করে কিছু বলা যাচ্ছে না। বললেই বলবে, ‘আমরা কী করব? গান শুনছি।’ আমি মনে করি, গান বাজিয়ে মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধ করা উচিত। পাশাপাশি বলব, আমাদের সংস্কৃতিকে আঘাত করে, এমন গানের চেয়ে দেশে সুস্থ সাংস্কৃতিক চর্চা হোক। পাভেলচট্টগ্রাম।