যে কথা যায়না বলা
শুধু নারী বলেই!ভিড়ের মধ্যে ধাক্কা লাগে, বুঝতে পারি এটা ইচ্ছাকৃত। প্রতিবাদ জানাই। চারপাশের লোকগুলো বলে, ‘ভিড়ের মধ্যে একটু ধাক্কা তো লাগবেই।’ বান্ধবীকে এগিয়ে দিতে বাসার নিচে যাই আরেকজনসহ, তখন প্রায় রাত ১০টা। আসার সময় পাশের বাসার লোক এমন বাজে মন্তব্য করে যে (প্রকাশের অযোগ্য) শিউরে উঠি। কাউকে কিছু বলিনি সম্মানের ভয়ে। কারণ, এদের সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। যদিও বা মাঝেমধ্যে নারী নির্যাতন, ইভ টিজিংসহ অনেক কিছুই আলোচনায় আসে। কিন্তু আইনের ফাঁক দিয়ে বেশির ভাগই চলে যায় নাগালের বাইরে। আমি হতাশ একটা মেয়ে হয়ে জন্ম নিয়ে, লজ্জিত একজন নারী বলে! এই কুৎসিত মনমানসিকতা থেকে কখনো কি বাঁচতে পারবে মেয়েরা?শিল্পীজগন্নাথ বিশ্ববিদ্যালয়জাগ্রত হোক বিবেকপ্রায় প্রতিদিনই সংবাদপত্র খুললেই দেখা যায়, দেশের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। এতে করে কত মেয়ের জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে, আমরা তার খোঁজ রাখি না। এ বিষয় নিয়ে সংবাদপত্রে অনেক লেখালেখি হওয়া সত্ত্বেও ধর্ষণের হার কমেনি। যখন দেখি একজন লোক শিশু ধর্ষণ করে, তখন মনে হয় সেই লোকটি কি আদৌ মানুষ। তার কি একবারও মনে হয় না যে এই মেয়েটি তার নিকটাত্মীয় হতে পারত। আর সেই লোকটি মানুষ হয়ে কী করে এমন জঘন্য কাজ করতে পারে। যাদের বিবেক বুদ্ধি আছে তারা কেমন করে এমন অপরাধ করে? আমরা একটি স্বাধীন দেশে বাস করি, অথচ এখানে নারীদের স্বাধীনভাবে চলার নিরাপত্তা নেই। ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, যা দেখে এমন কাজ করতে অন্যরা ভয় পায়। আর আমাদের সবার বিবেককে জাগ্রত করতে হবে। নারীদের সম্মান করতে শিখলে আপনাদের সম্মান বাড়বে বই কমবে না। নাম প্রকাশে অনিচ্ছুক