যে কথা যায়না বলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন থেমে যায়বিধাতা আমাকে ঋতুরাজ বসন্তে পৃথিবীতে এনেছেন। তার রূপ বৈচিত্র্যের নানা গুণের সমাহারে আমাকে গড়েছেন। কিন্তু কুঁড়ি যেমন ফুটন্ত ফুল হয়েসবাইকে মুগ্ধ করে তেমনি অনেক কুঁড়ি ফোটার আগেই ঝরে যায়। আমার জীবনটাও যেন তেমনি। আমি শিক্ষকতা করছি ২০ বছর।বেতন দু হাজারও হয়নি। আদর্শ শিক্ষিকা হিসেবে সবার কাছে পরিচিত। স্কুল-কলেজে অনুষ্ঠানে গান গাইতাম। টিফিনের সময়অনেক শিক্ষিকা ডেকে নিয়ে গান শোনাতেন। সেই কণ্ঠটি হারিয়ে যেতে বসেছে। বিভিন্ন পত্রিকায়লিখছি। বইমেলায় কবিতার বই বের হয়েছেকয়েক বছর আগে। কি সেলাই কি রান্না, ছবি আঁকা—সবার কাছেপ্রশংসাই পাচ্ছি। যতটুকু পারি মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করি। কিন্তু সবকিছুর পরও কত কিছুই করতে পারলাম না! কত স্বপ্ন, কত কিছু করার আকাঙ্ক্ষা।সব থেমে যায়। ছেলেমেয়ে বড় হয়েছে। তারা তাদের মতো চলছে। স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। পেনশনের টাকায়সংসার চালানো অসম্ভব। সুতরাং আমার টিউশনির সংখ্যা বাড়াতে হচ্ছে। আমি এত কিছু করে কীপেলাম? সংসারের ঘানি টানতে গিয়ে আমি ক্লান্ত হয়েযাচ্ছি। একসময়েজীবন প্রদীপ নিভে যাবে। এভাবেই হয়তো নিভে যায় আমার মতো অনেকের স্বপ্নবাতি। নাম প্রকাশে অনিচ্ছুকহতভম্ব আমি!বাংলাদেশের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। সৌভাগ্যবশত আমি এবং আমার কয়েকজন বান্ধবী বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী। কোর্সের প্রয়োজনে প্রায়সময় আমাদের গ্রুপওয়ার্ক ও প্রেজেন্টেশন করতে হয়। এক সেমিস্টারে এমনই এক গ্রুপ প্রেজেন্টেশন ছিলআমার কজন বান্ধবীর। ক্লাসের একটি ছেলে এবংআমার তিনজন বান্ধবীকে নিয়ে চার জনের একটি গ্রুপ তৈরি করে দিয়েছেন স্যার। ওরা তিনজন বেশ তোরজোড় করে কাজ করছে, দারুণ একটি প্রেজেন্টেশন দিয়েস্যারকে যেন খুশি করতে পারে। ওদের কাজ দেখে আমার আফসোস হচ্ছিল কোর্সটি আগেই করে ফেলেছি বলে। প্রেজেন্টেশনের আগের দিন রাতে হঠাৎ ওই গ্রুপের একজন বান্ধবী আমাকে ফোন করে বলল, প্রেজেন্টেশনের যে অংশটি গ্রুপের ছেলেটির করার কথা ছিল, তা আমাকে করে দিতে হবে। খানিকটা অবাক হলাম শুনে। তবুও পরদিন সকালে ক্লাসে গেলাম এবংঅংশটি করেও দিলাম কোনোভাবে। প্রেজেন্টেশন শেষে ক্লাস থেকে বের হয়ে বান্ধবীদের জিজ্ঞেস করলাম, গ্রুপের ছেলেটি প্রেজেন্টেশন দেয়নি কেন? তখন জানতে পারলাম, যেহেতু আমার একজন বান্ধবীর ক্লাস পারফরমেন্স ভালোছিল, তাই স্যার ওকে গ্রুপ লিডার নির্বাচন করেছেন প্রেজেন্টেশনের জন্য। আর ওই ছেলে কোনো মেয়ের নেতৃত্বে কাজ করবে না। কথাটি শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম।এ কেমন সমাজে রয়েছি আমরা, যেখানে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রই এখনও মানতে শেখেনি, লিঙ্গ নয় বরং যোগ্যতাই নেতৃত্ব নির্ধারণের প্রথম শর্ত। কাদম্বরী, চট্টগ্রাম।