যে কথা যায়না বলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাটফরমের ছেলে ভারী বর্ষণের পর ঝকঝকে বিকেল। ট্রেন এসে থামল বিমানবন্দর স্টেশনের দ্বিতীয় লাইনে। ক্রসিং হবে। ক্রসিং মানেই কিছুটা অনাবশ্যক দেরি। উদাস মনে বাইরে তাকিয়ে ছিলাম। মানুষের হুড়োহুড়ি। এত মানুষ। চোখ আটকে গেল পাশের দুই লাইনের মাঝখানে বসে থাকা তিনটি শিশুর ওপর। বড়টির বয়স বড়জোর নয়-১০, আরেকটির আট-নয়, আরেকজনের ফোকলা দাঁত। স্টেশনের উদ্দেশ্যহীন, বাঁধনহীন, গৃহহীন বালক। আমি তাকিয়ে ভাবছিলাম এদের বর্তমান, এদের ভবিষ্যৎ। এরাও তো এ সমাজের শিশু। ভাবছিলাম, এদের মা-বাবা হয়তো আছেন, হয়তো নেই। বাবা মাকে ছেড়ে গেছেন, মা আবার অন্য লোকের সঙ্গে সংসার করছেন। ছেলেটি কোথায় আছে, কেমন আছে, খোঁজও রাখেন না—এটাই এদের কাহিনি। হঠাৎ খেয়াল করলাম, ওরাও আমাকে দেখছে। চোখে চোখ পড়তেই হাতে ধরা জ্বলন্ত সিগারেটটা আড়াল করে ফেলল বড় ছেলেটি। ছোটটা আমাকে দেখছিল না। সে সিগারেটের জন্য হাত বাড়াতেই বড়টা চোখে ইশারা করল যে আমি তাকিয়ে আছি। মেজোটা আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি চোখ ফিরিয়ে নিলাম ইচ্ছা করেই। অহেতুক আমার জন্য ওদের অসুবিধা করতে চাইলাম না। হঠাৎ শুনতে পেলাম, বড় ছেলেটি আমাকে ডেকে বলছে, ‘এই যে খালাম্মা, হুনেন আপনের পোলায় কী কয়।’ আমি ওদের দিকে তাকালাম। বড় ছেলেটি তখনো বলছে, ‘দেহেন, আপনের পোলায় কইতাছে—ওই যে চাইয়া আছে আমাগো দিকে, ওইটা আমার মা।’ মাঝের ছেলেটি মাটির দিকে মাথা নত করে আছে। বাকি দুজন ওর দিকে একবার আরেকবার আমার দিকে তাকাচ্ছে। হুইসেল বাজিয়ে ট্রেন দুলে উঠল। আমার প্লাটফরমের ছেলে প্লাটফরমে তেমনি বসে রইল। মায়ের ভালোবাসার কাঙাল মন হয়তো এমনি করে বিশ্বচরাচরে মাকে খুঁজে বেড়ায়। মায়ের স্নেহ-ভালোবাসা পাওয়ার জন্য হাহাকার করে। কিন্তু সবার ভাগ্যে কি তা জোটে? জানি না, ওর সঙ্গে কখনো আমার আর দেখা হবে কি না, কিন্তু রাস্তায় ওর মতো শিশু দেখলে আমার কানে মাঝেমধ্যেই কথাটা বাজে, ‘ওই যে ওইটা আমার মা। আমার বুকের ভেতরটায় মোচড় দিয়ে ওঠে।’ডা. রওশন আরাএখনো নারী...আমার এ লেখাটা যখন পত্রিকার পাতায়, শুধু নারীদের জন্য প্রতিবছরের নির্দিষ্ট দিনটি তখন ইতিমধ্যে ২০১১ সালের জন্য পালিত হয়ে গেছে। নারী দিবস হলো নারীদের স্ব-স্ব ক্ষেত্রেও যে অধিকার আছে, তা বোঝানোর একটি দিন মাত্র। বিশ্বজুড়ে নারী দিবস পালিত হয় অথচ ভাবতে অবাক লাগে, এই একুশ শতকে এসেও নারীকে তাঁর অধিকার প্রতিষ্ঠার জন্য রুদ্রমূর্তি ধারণ করতে হয়। নারীর কোমলতা, কোমনীয়তাকে পুরুষ মনে করছে তাঁর দুর্বলতা। প্রতিদিন বিভিন্ন ক্ষেত্রে এ দৃশ্য দেখে দেখে মাঝেমধ্যেই ক্লান্ত হয়ে পড়ি।এখনো নারীকে তাঁর অধিকার প্রতিষ্ঠার পুলসিরাত পার হতে হয় অসংখ্য যুক্তি-তর্কের মধ্য দিয়ে। কখনো-বা ব্যবহার করতে হয় কঠিন ভাষা। বাধা! কখনো পুরুষ কর্তৃক কখনো বা এই সমাজ কর্তৃক। নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া অথবা কবি সুফিয়া কামাল আজ বেঁচে থাকলে কষ্টই পেতেন। এই দেখে যে, নারী তাঁর অধিকার প্রতিষ্ঠা করতে পারার বদলে হচ্ছে ব্যবহূত। নারী ব্যবহূত হচ্ছে কর্মক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে আর ব্যাপক হারে প্রচারমাধ্যমগুলোর বিজ্ঞাপনচিত্রে। যে নারীর তাঁর কর্মপ্রয়োজনে বাসায় ফিরতে রাত হয়, তাঁর বাসার দরজায় বাড়িওয়ালার নোটিশ ঝোলে।বাসে দাঁড়িয়ে থেকে শুনতে হয় কোনো পুরুষের জোরালো কণ্ঠ, আসন ছেড়ে উঠবে না। তাও আবার সংরক্ষিত আসন থেকে।একজন শিক্ষিত নারীকে মন্তব্য শুনতে হয় একজন অশিক্ষিত লোকের কাছ থেকে।নারী অধিকারের এই যদি হয় বর্তমান চিত্রপট, তবে কখনো কি পারবে নারী-পুরুষ একই সারিতে দাঁড়াতে? মাঝেমধ্যে সত্যিই দুঃস্বপ্নে আঁতকে উঠি আমি।পুষ্প সন্ধ্যা