যে কথা যায়না বলা
অভিনন্দন আর্জিনাগত ২৮ সেপ্টেম্বর নারীমঞ্চে প্রকাশিত ‘ভূমিকম্পের সময় সেবিকার বিরল দৃষ্টান্ত’ লেখাটি একজন সেবিকা হিসেবে আমাকে আলোড়িত করেছে। বোন আর্জিনা খাতুনকে আমি প্রথম আলোর মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমার প্রিয় দৈনিক পত্রিকা প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি সংবাদটি প্রকাশ করার জন্য, যা হয়তো সারা দেশে আরও আর্জিনাদের মানবতার সেবায় নিবেদিতপ্রাণ হতে উ ৎসাহিত করবে। আমি পঞ্চগড় সিটি জেনারেল হাসপাতালের প্রশাসন এবং অন্য যেসব ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠান আর্জিনাকে অভিনন্দিত করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশে নার্সিং পেশার বর্তমান প্রেক্ষাপটে বিষয়টি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এভাবেই বাস্তবায়িত হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের বাণী—নার্সিং ইজ ডু পুট দ্য পেশেন্ট ইন দ্য বেস্ট পসিবল কন্ডিশন ফর দ্য নেচার টু অ্যাক্ট আপন হিম।হাসিনা আক্তারনিপসম, মহাখালী, ঢাকা।প্রয়োজন দৃষ্টিভঙ্গি বদলানো৭ সেপ্টেম্বর প্রথম আলোর নারীমঞ্চে ‘আমি কী ভাবছি’ বিভাগের মেরিনা ইয়াসমিনের ‘না বলা কিছু কথা’ লেখাটি পড়েছি। লেখাটি আমাদের নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির কথা আরও একবার মনে করিয়ে দেয়। রাস্তায় বের হলে প্রতিনিয়তই বিভিন্নজনের নানা কটূক্তি শুনতে হয়। যারা এসব বলে বেড়ায়তারাই হয়তো কোনো পরিবারের স্নেহের সন্তান, কোনো মেয়ের আদরের ভাই, কোনো সন্তানের মমতাময় পিতা। শুধু ইভ টিজিংয়ের জন্যই প্রতিবছর কত সিমি, রুমিরা আত্মহত্যা করেছে। কত মেয়েপড়াশোনা বন্ধ করছে, তার হিসাব কি আমরা রাখি? গণমাধ্যম তো অনেক ভূমিকা রাখছে, কিন্তু উন্নতি কতটা হচ্ছে? আসলে সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। যখন একজন নারীর প্রতি একজন পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাবে, ঠিক তখনই হয়তো এসব অনাচার বন্ধ হবে। শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়