যে কারণে অস্কারে ছিলেন না হ্যালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথা ছিল সদ্যই শেষ হওয়া অস্কার অনুষ্ঠানে হাজির থাকবেন হলিউড তারকা হ্যালি বেরি। শেষতক তা হয়নি। দ্য সান পত্রিকা জানাল, ভাঙা পায়ের জন্যই এই অনুপস্থিতি। গত বছর সেপ্টেম্বর মাসের কথা, স্পেনে ক্লাউড অ্যাটলাস ছবির শুটিংয়ের সময় হ্যালি পায়ে আঘাত পান। তবে দুর্ঘটনাটা ঘটেছিল শুটিংস্থলের বাইরে। এদিকে মাস পাঁচেক পেরিয়ে গেলেও এখনো খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটছেন ২০০২ সালে অস্কার জেতা এই তারকা। শোনা যাচ্ছে, অচিরেই নাকি প্রেমিক ফরাসি অভিনেতা অলিভিয়ার মার্টিনিয়েজের সঙ্গে ফ্রান্সেই থিতু হওয়ার কথা ভাবছেন হ্যালি। আইএএনএস।