যে জন দিবসে মনের হরষে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরেজমিনে দেখা গেছে, সিলেট নগরের কুমারপাড়া মোড়ের জামে মসজিদের লাগোয়া একটি ট্যাপকল। ওই এলাকার লোকজন ট্যাপকলটি থেকে পানি সংগ্রহ করছে। অনেকেই এখানে কাপড়চোপড় ধোয়া থেকে শুরু করে গোসল পর্যন্ত করছে। তবে সিটি করপোরেশনের তৈরি ওই ট্যাপকলটির কোনো ছিপি না থাকায় এটি দিয়ে অনবরত পানি পড়ছে। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে পানির অপচয় হলেও এ অবস্থা দেখার যেন কেউ নেই।ওই এলাকার ব্যবসায়ী হোসেন ইকবাল বলেন, ‘এমনিতেই নগরে পানির সংকট তীব্র, এর মধ্যে গত কয়েক বছর ধরে ট্যাপকলটি ছিপিবিহীন থাকায় এটি দিয়ে সারাক্ষণ পানি পড়ছে। মাঝেমধ্যে পলিথিন দিয়ে আমরা ট্যাপকলটির পানিপড়া বন্ধ করেছি। কিন্তু সেটা পানির চাপে আর কতক্ষণই বা টেকে?’