যে জীবন আনন্দের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরোক্কান এবং মনরো—মারায়া ক্যারি ও নিক ক্যানন দম্পতির যমজ সন্তান। বয়স তাদের এক বছরের কম। যমজ বাচ্চাদের নিয়ে এখন নাকি দুর্দান্ত সময় কাটছে এই তারকা জুটির। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারি বললেন, ‘ভীষণ ভীষণ মজার ব্যাপার, একসঙ্গে পিচ্চি দুজনের ছবি আছে আমাদের কাছে। সেখানে দুজনকেই আলাদা করে চিনতে পারি আমরা। আলাদা করতে পারি ওদের হাসি দেখে।’ ক্যানন এই জীবনটাকে বলছেন ‘দ্য লাইফ অব দ্য পার্টি’! মেয়ে মনরোর ব্যক্তিত্বই তাঁর চোখে ধরেছে বেশি। ‘মিস মনরো’ নামে ডাকেন তাকে। সে নাকি আজকাল নিজ হাতেই ফিডার ধরে খেতে পারে! পিপল।