যে দেশের টাকা খান, সে দেশে চলে যান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান। আর যে দেশের টাকা খান, সে দেশেই চলে যান।’ প্রধানমন্ত্রী আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ দেশের মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না।আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি বিকেল সোয়া পাঁচটার দিকে বক্তব্য শুরু করে পৌনে ছয়টার দিকে বক্তব্য শেষ করেন। প্রধানমন্ত্রী বক্তব্য দিতে শুরু করলে ১৪ দলের হাজার হাজার নেতা-কর্মী করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। লজ্জা হয় না, টাকা মেরে খান?প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ‘আপনি ক্ষমতায় এসে কালো টাকা সাদা করেছেন। আপনি করেছেন, আপনার মন্ত্রীরা করেছে, ছেলেরা করেছে। বিদ্যুতের টাকা মেরে খেয়েছেন। লজ্জা হয় না, টাকা মেরে খান?’এত দিন বিদেশি দালাল খুঁজে বেড়িয়েছেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘এত দিন বলেছেন, আমরা নাকি দেশ বিক্রি করি। এখন থলের বিড়াল বের হয়ে গেছে। এত দিন আপনি বিদেশি দালাল খুঁজে বেড়িয়েছেন। সম্প্রতি পাকিস্তানের আদালতে আইএসআইয়ের প্রধান বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনের সময় তারা আপনাকে অর্থ দিয়েছিল। আপনি পরাজিত শক্তির দালালি করে, দেশকে জিম্মি করতে চান।’বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস।’ বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, জিয়াউর রহমান হত্যা, ক্যুর মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। বিএনপির নেত্রী ক্ষমতায় এসে তাঁর পদাঙ্ক অনুসরণ করেছেন। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছেন।তিন বছরে ১০ ভাগ দারিদ্র্য কমেছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত তিন বছরে দেশের ১০ ভাগ দারিদ্র্য কমেছে। এ সময়ে ৬৮ লাখ ৫১৬ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে। শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হার কমেছে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। পরাজিত শক্তির কাছে মাথা নত করেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপি মুক্তিযুদ্ধে পরাজিতদের কাছে মাথা নত করে। এর জন্য তাদের লজ্জা হয় কি না, সে প্রশ্নও তিনি তোলেন।ঢাকা ও আশপাশের জেলাগুলো ছাড়াও কুষ্টিয়া, শরীয়তপুর, মাদারীপুরসহ দেশের বিভিন্ন জেলার হাজার হাজার নেতা-কর্মীরা নানা ধরনের ব্যানার নিয়ে মিছিল করে সমাবেশে আসেন।সমাবেশের মূল মঞ্চ করা হয় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। মঞ্চে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ও ১৪ দলের নেতারা বক্তৃতা দেন।সমাবেশকে ঘিরে পুরো গুলিস্তান এলাকা, পল্টন থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে মতিঝিলের দিলকুশা, গুলিস্তান থেকে সচিবালয়, গুলিস্তান থেকে মত্স্য ভবন এলাকা কার্যত অচল হয়ে পড়ে।

ভিডিও: জিয়া ইসলাম