যে প্রশ্নে নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আঞ্চলিক উৎ সব প্রাইমারি ১. যদি তোমার দুটি চোখ থাকে, তাহলে আমার কয়টি কান আছে? (আমি কিন্তু একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ!)২. 2 x 4 x 5 x 8 x 13 এর সবচেয়ে বড় মৌলিক উৎ পাদক কত?৩. ১২ অঙ্কের একটি বিজোড় সংখ্যা এবং 11 অঙ্কের জোড় সংখ্যার মাঝে পার্থক্য সর্বনিম্ন কত হতে পারে?৪. 83438 সংখ্যাটিকে উল্টো করে লিখলেও একই থাকে। এ ধরনের সংখ্যাকে টামটা সংখ্যা ও এ ধরনের শব্দকে টামটা শব্দ বলা হয়। যেমন, রমাকান্তকামার, 101, 1234321, 99। একটি দুই অঙ্কবিশিষ্ট টামটা সংখ্যার সঙ্গে 2 যোগ করলে একটি তিন অঙ্কবিশিষ্ট টামটা সংখ্যা তৈরি হয়। দুই অঙ্কের ওই টামটা সংখ্যাটি কত?৫. ময়দার একটি দলা থেকে সমান আকারের 15টি বিস্কুট তৈরি করা যায়। সেই একই ময়দার দলা থেকে 35 টুকরো পাউরুটি তৈরি করা যায়। প্রতি টুকরো পাউরুটির ভর 3 গ্রাম হলে প্রতিটি বিস্কুটের ভর কত?৬. আবির ৯:৩০-এ তার বাড়ি থেকে নায়েলের বাড়ির দিকে যাত্রা শুরু করল। কিন্তু নায়েলের বাড়িতে গিয়ে দেখল, নায়েলের ঘড়িতে ৮:৫৫ বেজে আছে। নায়েলের ঘড়িতে যখন ৯:০০ বাজে. তখন সে নিজের বাড়ির দিকে ফিরে আসা শুরু করল। বাসায় এসে দেখল, তার ঘড়িতে ১০:১৫ বাজে। যদি নায়েলের বাসায় যেতে এবং সেখান থেকে ফিরে আসতে আবিরের সমান সময় লেগে থাকে, তাহলে নায়েলের ঘড়ি আবিরের ঘড়ি থেকে কত মিনিট স্লো, সেটি বের করো।৭. রিংকু, টিয়া আর আবিরের প্রত্যেককে তিনটি করে সংখ্যা নিতে বলা হলো। শর্ত হলো, প্রত্যেকের প্রথম ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল দিতীয় সংখ্যার দ্বিগুণ হতে হবে এবং দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা 2 বড় হতে হবে। দেখা গেল, রিংকুর দ্বিতীয় সংখ্যা টিয়ার দ্বিতীয় সংখ্যার চেয়ে 2 ছোট আর টিয়ার দ্বিতীয় সংখ্যা আবিরের দ্বিতীয় সংখ্যার চেয়ে 2 ছোট। টিয়ার তৃতীয় সংখ্যাটি 15 হলে আবিরের প্রথম সংখ্যাটি কত?৮. একটা সারিতে গাবলুর বাঁ পাশে 10 জন এবং ডান পাশে 10 জন মানুষ আছে। ওই সারিতে মোট কতজন মানুষ আছে? ৯. তোমার কাছে 37টি বল আছে। তুমি সর্বোচ্চ কতজনের মধ্যে এই বলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে? ১০. তিনটি পথে তোমার স্কুলে যাওয়া যায়। তোমাকে বাসা থেকে স্কুলে গিয়ে আবার বাসায় ফিরে আসতে হবে। কতটি ভিন্ন উপায়ে কাজটি করা যায়?১১. একটি মৌলিক সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করে গুণফলের সঙ্গে 1 যোগ করায় একটি বিজোড় সংখ্যা পাওয়া গেল, মৌলিক সংখ্যাটি কত? ১২. একটি ত্রিভুজের ভূমি 4 এবং উচ্চতা 3, ত্রিভুজটির প্রতিটি বাহুকে দুই গুণ বড় করে ফেলা হলো। ত্রিভুজটির ক্ষেত্রফল এখন কত হবে? [ত্রিভুজের ক্ষেত্রফল=0.5–ভূমি–উচ্চতা] ১৩. গাবলু পল্টুর চেয়ে 6 মাস 15 দিন বড়। পল্টু মদনের চেয়ে 4 মাস 29 দিন ছোট। এই তিনজনকে তাদের বয়স অনুযায়ী ছোট থেকে বড় আকারে সাজাও। ১৪. দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. সমান। সংখ্যা দুটির যোগফল 30 হলে সংখ্যা দুটি কত? ১৫. মিলু, বিলু ও তিলু একটি কেকের যথাক্রমে 5/16, 5/17, 5/18 অংশ এবং পিলু বাকি অংশ খেল। সবচেয়ে বেশি কে খেল? ১৬. সাকিবের কাছে পাঁচটি প্যাকেটে 10টি, 11টি, 12টি, 13টি ও 14টি ক্যান্ডি আছে। মাশরাফির কাছে চারটি প্যাকেটে 20টি, 32টি, 33টি ও 34টি ক্যান্ডি আছে। এদের মধ্যে যেকোনো একজন অপরজনকে একটি পুরো ক্যান্ডির প্যাকেট দিয়ে দিল। কিন্তু দেখা গেল, দুজনের কাছেই প্রতি প্যাকেটে গড় ক্যান্ডির সংখ্যা বেড়ে গিয়েছে। কোন প্যাকেটটি হাতবদল করা হয়েছে। ১৭. তোমার কাছে 43টি কলম আছে। তুমি সর্বোচ্চ কতজনের মধ্যে এই কলমগুলোকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে? জুনিয়র ১. ১২ অঙ্কের একটি বিজোড় সংখ্যা এবং ১১ অঙ্কের জোড় সংখ্যার মাঝে পার্থক্য সর্বনিম্ন কত হতে পারে?২. একটি বাক্সে ২০টি ভিন্ন ভিন্ন রঙের ৪২০টি বল আছে। কমপক্ষে কতগুলো বল তুললে তুমি নিশ্চিত হতে পারবে যে তোমার কাছে একই রঙের অন্তত দুটি বল আছে?৩. A হলো তিন অঙ্কের একটি সংখ্যা, যার সবগুলো অঙ্ক আলাদা। B হলো একটি তিন অঙ্কের সংখ্যা, যার সবগুলো অঙ্ক একই। A এবং B-এর মাঝে পার্থক্য সর্বনিম্ন কত হতে পারে?৪. A হলো সাতটি বিজোড় মৌলিক সংখ্যার গুণফল। আবার AB হলো একটি জোড় পূর্ণ বর্গ সংখ্যা। B-এর কমপক্ষে কতগুলো মৌলিক উৎ পাদক আছে?৫. ৮৩৪৩৮ সংখ্যাটিকে উল্টো করে লিখলেও একই থাকে। এ ধরনের সংখ্যাকে টামটা সংখ্যা ও এ ধরনের শব্দকে টামটা শব্দ বলা হয়। যেমন, রমাকান্তকামার, ১০১, ১২৩৪৩২১। চার অঙ্কের এমন কতগুলো সংখ্যা আছে যারা টামটা নয়?৬. রিংকু, টিয়া আর আবিরের প্রত্যেককে তিনটি করে সংখ্যা নিতে বলা হলো। শর্ত হলো, প্রত্যেকের প্রথম ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হতে হবে এবং দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা ২ বড় হতে হবে। দেখা গেল, রিংকুর দ্বিতীয় সংখ্যা টিয়ার দ্বিতীয় সংখ্যার চেয়ে ২ ছোট আর টিয়ার দ্বিতীয় সংখ্যা আবিরের দ্বিতীয় সংখ্যার চেয়ে ২ ছোট। টিয়ার তৃতীয় সংখ্যাটি ১৫ হলে আবিরের প্রথম সংখ্যাটি কত?৭. এক চার মাথাওয়ালা দৈত্যের ৬৩টা সন্তান আছে। সে তার প্রত্যেক সন্তানের আলাদা নাম রাখতে চায়। প্রত্যেক সন্তানের নামে তিনটি করে ইংরেজি বর্ণ থাকবে এবং একটি নামে একই বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবে। ওই দৈত্যকে তাহলে কমপক্ষে কতগুলো বর্ণ ব্যবহার করতে হবে?৮. আবির 9:30-এ তার বাড়ি থেকে নায়েলের বাড়ির দিকে যাত্রা শুরু করল। কিন্তু নায়েলের বাড়িতে গিয়ে দেখল যে নায়েলের ঘড়িতে 8:55 বেজে আছে। নায়েলের ঘড়িতে যখন 9:00 বাজে, তখন সে নিজের বাড়ির দিকে ফিরে আসা শুরু করল। বাসায় এসে দেখল, তার ঘড়িতে তখন 10:15 বাজে। যদি নায়েলের বাসায় যেতে এবং সেখান থেকে ফিরে আসতে আবিরের সমান সময় লেগে থাকে, তাহলে নায়েলের ঘড়ি আবিরের ঘড়ি থেকে কত মিনিট স্লো, সেটি বের করো। ৯. ABC ত্রিভুজে AB=4, BC=5 এবং AC=3। O হলো BC-এর মধ্যবিন্দু। O দিয়ে আঁকা AC-এর সমান্তরাল রেখা AB কে D বিন্দুতে ছেদ করে। DO-এর ওপর একটি বিন্দু E নেওয়া হলো, যেন DO=OE হয় এবং D ও E বিন্দু BC-এর দুই বিপরীত পাশে থাকে। BE2 এর মান বের করো। ১০. দুটি সংখ্যার গ.সা.ও. এবং ল.সা.গু. সমান। সংখ্যা দুটির যোগফল 24 হলে সংখ্যা দুটির বিয়োগফল কত? ১১. একটি সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি বাহু 5, 11, x। x এর সম্ভাব্য মান কী কী হতে পারে? ১৪. x ও y ধনাত্মক পূর্ণসংখ্যা এবং 2x3y=1296 হলে x+y এর মান নির্ণয় করো। ১২. দিপুর কাছে 48 গ্রাম ও 84 গ্রাম ওজনের অনেকগুলো মার্বেল আছে। এগুলোকে বাটখারা হিসেবে ব্যবহার করে সে দাঁড়িপাল্লার সাহায্যে সর্বনিম্ন কত ওজন মাপতে পারবে? দাঁড়িপাল্লার উভয় পাশেই বাটখারা রাখা যাবে। ১৩. A হলো প্রথম 130 টি ধনাত্মক সংখ্যার সমষ্টির দ্বিগুণ আর B হলো প্রথম 130টি বেজোড় ধনাত্মক সংখ্যার সমষ্টি। A-B এর মান কত?১৪. রুবেল এক নতুন ধরনের ব্যায়াম শিখেছে যেখানে প্রথম ধাপে 1 পা সামনে এগোবার পর দ্বিতীয় ধাপে 2 পা পেছাতে হয়। তৃতীয় ধাপে ৩ পা সামনে এগোবার পর চতুর্থ ধাপে 4 পা পেছাতে হয়। এভাবে করতে থাকলে 102 ধাপে সে মোট কত পা এগোবে বা পেছাবে? ১৫. দইয়ের পাঁচটি ভাঁড় সুপারম্যান, স্পাইডারম্যান ও ব্যাটম্যানকে এমনভাবে দিতে হবে, যাতে প্রত্যেকে কমপক্ষে এক ভাঁড় দই পায় এবং কোনো ভাঁড় বাকি না থাকে। ভাঁড়গুলো সব দিক দিয়ে একই রকম। কতভাবে সেগুলো বণ্টন করা সম্ভব?১৬. একটা সারিতে গাবলুর বাঁ পাশে ১০ জন এবং ডাবলুর ডান পাশে ১০ জন মানুষ আছে। গাবলু ও ডাবলু পাশাপাশি দাঁড়িয়ে আছে। ওই সারিতে মোট কতজন মানুষ আছে?