যেকোনো ক্ষেত্রে দক্ষতা প্রমাণ করতে পারে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সাহায্য করবে। নারীরা চাইলে যেকোনো ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করতে পারে। তাই নারীর প্রতি পুরুষদের মানসিকতা বদলাতে হবে।আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার জন্য সব নারীপুরুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি অভিভাবকদের প্রতিও একই আহ্বান জানিয়ে বলেন, অনেক সময় মায়েরা সন্তানের যত্নের ক্ষেত্রে ছেলে ও মেয়ে শিশুর মধ্যে পার্থক্য করেন। এটি ঠিক না। সব সন্তানের প্রতি সমান যত্ন নিতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য উন্নত ও সমন্বিত প্রশিক্ষণের আহ্বান জানিয়েছেন।আজ বৃহস্পতিবার জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনের বহুজাতিক অনুশীলন ‘শান্তি দূত-৩’-এর উদ্বোধনকালে এই আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিরক্ষীরা তাঁদের দায়িত্ব পালনকালে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও দক্ষতা প্রয়োজন। এ জন্য তাঁদের উন্নত প্রশিক্ষণ দিতে হবে। বাসস, ইউএনবি।