যেকোনো মূল্যে মহাসমাবেশ হবেই (ভিডিও )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিস্থিতি যাই হোক, যেকোনো মূল্যে কাল রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ হবে।’ আজ রোববার দুপুরে নয়াপল্টনে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, সরকার সারা দেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। এখনো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মহাসমাবেশের জন্য অনুমতি দেয়নি। কিন্তু যেকোনো পরিস্থিতিতে কাল দুপুরে নয়াপল্টনে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি। ফখরুল আরও বলেন, অনেক বাধা অতিক্রম করে দলের নেতা-কর্মীরা রাজধানীতে এসেছেন। তাই মহাসমাবেশ হবেই।

ভিডিও : হাসান রাজা

ভিডিও : সাজিদ হোসেন