যেখানে এগিয়ে: যেখানে পিছিয়ে
ব্যাটিং: সমানে সমানশ্রীলঙ্কার চেয়ে সব মিলিয়ে বেশি রান ভারতের (প্রতি ইনিংসে ২৭৪ গড়ে ২১৯৪ রান ভারতের। আর শ্রীলঙ্কা প্রতি ইনিংসে ২৪২ গড়ে ১৯৩৩ রান তুলেছে)।তবে ভারত কিন্তু উইকেট বেশি হারিয়েছে। বিশ্বকাপে ভারতের উইকেট পড়েছে ৫৮টি, শ্রীলঙ্কার ৪০। উইকেটপ্রতি রানের গড়েও শ্রীলঙ্কা এগিয়ে। প্রতি উইকেটে শ্রীলঙ্কা রান তুলেছে ৪৮.৩, সেখানে ভারতের রান ৩৭.৮।ওপেনার: এগিয়ে শ্রীলঙ্কাদুই দলেরই চমৎকার দুটি ওপেনিং জুটি আছে এই টুর্নামেন্টে। তবে ওপেনিংয়ে ভারতের গড় যেখানে ৫৩.৯, শ্রীলঙ্কার কিন্তু ৯৭.৯। ওপেনিংয়ের স্ট্রাইক রেট অবশ্য ভারতেরই বেশি (ভারতের ১০২.৬, শ্রীলঙ্কার ৯০.১)।মিডল অর্ডার: এখানেও শ্রীলঙ্কাদলের ৩, ৪ ও ৫ নম্বর ব্যাটসম্যানের এই বিশ্বকাপে স্ট্রাইক রেট কিন্তু সমান (৮৬.৫)। যদিও উইকেটপ্রতি বেশি রান তুলেছে শ্রীলঙ্কা (৫৬.২ বনাম ৪১.৬)। ভারতীয় মিডল অর্ডাররা থিতু হতে তুলনামূলক একটু বেশি সময় নিয়েছেন। (১০১০ বলে ৮৭৪ রান ভারতের, যেখানে শ্রীলঙ্কা ৭৩১ রান ৮৪৫ বলে)।লোয়ার মিডল অর্ডার: এগিয়ে ভারতশ্রীলঙ্কার দুশ্চিন্তার কাঁটা হয়ে আছে দলের ৬, ৭ ও ৮ নম্বর ব্যাটসম্যানের ফর্ম। ভারতের লোয়ার মিডল অর্ডার অবশ্য বেশি সময় নিয়েছে (৩৯০ বলে ৩০৪ রান); শ্রীলঙ্কা নিয়েছে কম সময় (২০৫ বলে ১৭২ রান)। উইকেটপ্রতি ভারতের গড় ভালো (২৩.৪ রান বনাম ১৫.৬ রান), যদিও স্ট্রাইক রেট একটু কম (৭৭.৯ বনাম ৮৩.৯)।পাওয়ার প্লে: ভারতের রান বেশিভারতের ওপেনিং ব্যাটসম্যানের কারণেই পাওয়ার প্লের সময় প্রতি ওভারে তারা রান তোলার দিক দিয়ে একটু এগিয়ে। কিন্তু পাওয়ার প্লের সময় তারা উইকেটও হারিয়েছে বেশি। এই সময়টায় শ্রীলঙ্কা উইকেট হারিয়েছে ১৪টি, ভারত ২২টি। পাওয়ার প্লের সময় ওভারপ্রতি ভারতের রান ৬.৪, শ্রীলঙ্কার ৬.১। শ্রীলঙ্কার প্রতি উইকেটে রানের গড় ৬১.২; ভারতের ৪৩.৫।বোলিং: এগিয়ে শ্রীলঙ্কাইভারতের চেয়ে এই বিশ্বকাপে অনেক কম রান হজম করতে হয়েছে শ্রীলঙ্কাকে। ৭ ইনিংসে (একটি ইনিংস বৃষ্টিতে পরিত্যক্ত) শ্রীলঙ্কার বিপক্ষে ১৩২৮ রান তুলেছে প্রতিপক্ষ দলগুলো; প্রতি ইনিংসে গড়ে ১৯০। যেখানে ৮ ইনিংসে ভারত রান দিয়েছে ১৯৯৬, প্রতি ইনিংসে গড় ২৫০। প্রতি ওভারে শ্রীলঙ্কা রান দিয়েছে ৪.৪, ভারত ৫.২। প্রতি ইনিংসে গড়ে অবশ্য দুই দলই সমান ৯টি করে উইকেট তুলে নিয়েছে।ফাস্ট বোলিং: শ্রীলঙ্কা একটু এগিয়েভারতের পেসারদের চেয়ে শ্রীলঙ্কার পেসাররা অনেক কম বল করেছেন এই বিশ্বকাপে। শ্রীলঙ্কা পেসারদের দিয়ে করিয়েছে ১১৩ ওভার, ভারত ১৫৭ ওভার। লঙ্কান পেসারদের উইকেটও কম (শ্রীলঙ্কা ২৩, ভারত ৩৩)। তবে গড় ও স্ট্রাইক রেট দুই দলেরই প্রায় কাছাকাছি (ভারতের ২৪.৯ ও ২৮.৫; শ্রীলঙ্কার ২৩.৭ ও ২৯.৪)। শ্রীলঙ্কার ইকোনমি (৪.৮৩) অবশ্য অনেক ভালো ভারতের চেয়ে (৫.২৩)।স্পিন বোলিং: স্পষ্টতই শ্রীলঙ্কা এগিয়েশ্রীলঙ্কার স্পিনারদের ইকোনমি (৩.৭৯) ভারতের চেয়ে অনেক ভালো (৪.৮৬)। শ্রীলঙ্কার গড়ও (২০.৪) ভারতের চেয়ে (৩৭.৯) অনেক ভালো। দুই দলের স্ট্রাইক রেটও দেখুন: ৩২.৩ বনাম ৪৬.৯।ব্যাকআপ বোলিং: শ্রীলঙ্কা এগিয়েশ্রীলঙ্কা অনিয়মিত বোলারদের অনেক কম ব্যবহার করেছে (মাত্র ৫৭ ওভার, যেখানে ভারত বল করিয়েছে ১০৫ ওভার)। অবশ্য শ্রীলঙ্কার অনিয়মিত বোলারদের ইকোনমি রেট বেশ ভালো ভারতের তুলনায় (৪.২৬ বনাম ৪.৯৭)। গড় (২০.৩ বনাম ৩৪.৮) এবং স্ট্রাইক রেটও (২৮.৫ বনাম ৪২.০) শ্রীলঙ্কার ভালো।পাওয়ার প্লে: এখানেও শ্রীলঙ্কাপাওয়ার প্লের বোলিংয়েও ভারতের (৫.৪) চেয়ে শ্রীলঙ্কার ইকোনমি রেট (৪.৫) ও উইকেটপ্রতি গড় রান (শ্রীলঙ্কার ২৬.৭, ভারতের ৩৩.১) ভালো।অন্যান্য জায়গায় রানিং বিটুইন দ্য উইকেট: দুই দলেরই পাঁচ ব্যাটসম্যান রানআউট হয়েছেন। অতিরিক্ত রান দেওয়ার হিসাবে ভারতীয় বোলিং শ্রীলঙ্কার চেয়ে অনেক গোছানো। ভারতের হজম করা মোট রানের ১০৬ রান এসেছে অতিরিক্তি খাত থেকে, যা শতাংশের হিসাবে ৫.৩। শ্রীলঙ্কা মোট অতিরিক্ত রান দিয়েছে ৮৭, কিন্তু শতাংশের হিসাবে যেটি ৬.৭। শ্রীলঙ্কার ফিল্ডিং ভালো—এমন একটা ধারণাই আছে সবার মধ্যে। যদিও কাজের ক্ষেত্রে এগিয়ে ভারত। ভারতের ফিল্ডাররা রানআউট করেছেন ৬টি, শ্রীলঙ্কা ২টি। ভারতীয় ফিল্ডাররা ক্যাচ ধরেছেন ৩৫টি, শ্রীলঙ্কা ৩১। ইউডিআরএসের ব্যবহারের দিক দিয়ে শ্রীলঙ্কার চেয়ে ভারত বেশি ‘সুবিধা’ পেয়েছে। ১৪টি আবেদনে ৩টি সফল ভারতের, যেখানে শ্রীলঙ্কা ১০ আবেদনের মধ্যে সফল ছিল মাত্র একটি। ক্রীড়া প্রতিবেদক