যেখানে জামায়াত-শিবির সেখানেই প্রতিরোধ: সাজেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। আজ শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান।সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘যেখানেই জামায়াত-শিবিরের কর্মকাণ্ড চলবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।’ ‘এ দেশে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের কোনো জায়গা নেই’ মন্তব্য করে তিনি বলেন, ‘সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, কেউ তাতে বাধা দেবে না।’উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর এতে সভাপতিত্ব করেন।