যেখানে বাধা সেখানেই প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ১২ মার্চের কর্মসূচিতে যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘দয়া করে পড়ন্ত বেলায় এসে র‌্যাব-পুলিশ ব্যবহার করবেন না। এসব বাদ দিয়ে আপনার বাহিনী নামান; দেখা যাবে কে জেতে।’জয়নুল আবদিন ফারুক আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের হল রুমে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত কারাবন্দী বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।বিরোধীদলীয় চিফ হুইপ অভিযোগ করে বলেন, ১২ মার্চের কর্মসূচি ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁদের হয়রানি করা হচ্ছে। এসব বন্ধের পাশাপাশি সরকারদলীয় নেতাদের মুখ বন্ধ রাখারও আহ্বান জানান তিনি। বিএনপি যাতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি সম্পন্ন করতে পারে, সে জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাবেক সাংসদ হেলেন জেরিন খান প্রমুখ আলোচনায় অংশ নেন।