যেখানে শুধুই ভারত
আজ কে জিতবে—ভারত না পাকিস্তান? উত্তর জানা যাবে ম্যাচের পর। দুই দেশের ওয়ানডের ইতিহাস পাকিস্তানের পক্ষে। ১১৯ ওয়ানডের ৬৯টি জিতেছে পাকিস্তান, ভারত ৪৬টি। তবে বিশ্বকাপের মঞ্চে চারবারের সাক্ষাতে সব কটিরই জয়ী দল ভারত। আজ মোহালিতে আরেকটি বিশ্বকাপ লড়াইয়ে ভারতকে ফেবারিট মানছেন বেশির ভাগ বিশেষজ্ঞই। তবে এর আগে মোহালিতে দুই ম্যাচেই কিন্তু পাকিস্তান জিতেছে। বিশ্বকাপে দুই দলের সেই চারটি ম্যাচের সারসংক্ষেপ১৯৯২ বিশ্বকাপ প্রথম পর্ব৪ মার্চ ১৯৯২, সিডনিতিন ম্যাচে ভারতের ১ পয়েন্ট, পাকিস্তানের ৩। এমন অবস্থায় মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পঞ্চম বিশ্বকাপে এসে বিশ্বকাপের মঞ্চে এই প্রথম ভারত-পাকিস্তান লড়াই। ম্যাচটি ছিল ৪৯ ওভারের। ভারত ২১৬ রানের জবাবে পাকিস্তান ১৭৩ রানে অলআউট।পাকিস্তানের শেষ ৮টি উইকেট পড়ল মাত্র ৬৮ রানে। মাত্রই দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা অজয় জাদেজার ৪৬, টেন্ডুলকারের ৬২ বলে অপরাজিত ৫৪, আমির সোহেলের ৬২ ছাপিয়ে জাভেদ মিয়াঁদাদ-কিরন মোরের বাগ্যুদ্ধ। মোরেকে ব্যঙ্গ করে ব্যাঙের মতো মিয়াঁদাদের সেই বিখ্যাত লাফ! জয় শেষ পর্যন্ত দুটি ক্যাচ, একটি স্টাম্পিং ও ইমরান খানকে রান আউট করা মোরেরই। মিয়াঁদাদ ব্যাটে ১১০ বলে মাত্র ৪০ রান!সংক্ষিপ্ত স্কোরভারত: ৪৯ ওভারে ২১৬/৭ (টেন্ডুলকার ৫৪*, জাদেজা ৪৬, মুশতাক ৩/৫৯, আকিব ২/২৮)।পাকিস্তান: ৪৮.১ ওভারে ১৭৩/১০ (আমির ৬২, মিয়াঁদাদ ৪০, প্রভাকর ২/২২, কপিল ২/৩০, শ্রীনাথ ২/৩৭)।ফলাফল: ভারত ৪৩ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: টেন্ডুলকার।১৯৯৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল৯ মার্চ ১৯৯৬, বেঙ্গালুরুচোটের কারণে মাঠের বাইরে ছিলেন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরাম। দলের পরাজয়ে তাঁর ওপরই সমর্থকদের ক্ষোভ ছিল সবচেয়ে বেশি। সমর্থকদের রোষানলে পড়া পাকিস্তান খেলোয়াড়েরা লুকিয়ে বাড়ি ফেরেন!প্রায় সাড়ে ছয় বছর পর ভারতে খেলল পাকিস্তান। টস জিতে ব্যাটিং নেওয়া ভারতের শুরুটা দারুণ, নবোজ্যোত সিধুর ৯৩ রানে ১৬৮/২। এরপর ওয়াকার ইউনুসের ২০০ উইকেট পাওয়ার আনন্দ মাটি। প্রথম ৮ ওভারে ২৭ রান দেওয়া ওয়াকারের শেষ ২ ওভারে ৪০! দুই ছক্কা, চার ৪-এ ২৫ বলে ৪৫ রান জাদেজার। পাকিস্তানের ১ ওভার কেটে নেওয়া হয়। সাঈদ আনোয়ার ৪৮ এবং আমির সোহেল ৫৫ রান—ভালোই এগোচ্ছিল পাকিস্তান। কিন্তু মাথা গরম করে প্রসাদের বলে আমির বোল্ড, ম্যাচ হেলে পড়ল ভারতের দিকে। এটিই আন্তর্জাতিক ক্রিকেটে মিয়াঁদাদের শেষ ম্যাচ।সংক্ষিপ্ত স্কোরভারত: ৫০ ওভারে ২৮৭/৮ (সিধু ৯৩, জাদেজা ৪৫, মুশতাক ২/৫৬, ওয়াকার ২/৬৭)।পাকিস্তান: ৪৯ ওভারে ২৪৮/৯ (সোহেল ৫৫, আনোয়ার ৪৮, প্রসাদ ৩/৪৫, কুম্বলে ৩/৪৮)।ফলাফল: ভারত ৩৯ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: সিধু।১৯৯৯ বিশ্বকাপ সুপার সিক্স পর্ব৮ জুন ১৯৯৯, ওল্ড ট্রাফোর্ডকারগিলে লড়ছিল ভারত-পাকিস্তানের সেনারা, ওল্ড ট্রাফোর্ডে দুই দেশের ক্রিকেটাররা। দুই দলের হাজারো সমর্থক তৈরি করে উৎসবমুখর পরিবেশ। বিশ্বকাপের আগের দুই ম্যাচের মতো এবারও টস জিতে ব্যাটিং নেন আজহারউদ্দিন। দ্রাবিড়-আজহারের ফিফটি, টেন্ডুলকারের ৪৫, ভারত ২২৭। এরপর শ্রীনাথ-প্রসাদের বোলিংয়ে ১৮০ রানেই শেষ পাকিস্তান। ২৭ রানে ৫ উইকেট পাওয়া ভেঙ্কটেশ প্রসাদকে ম্যাচের পর কাঁধে তুলে নেন সমর্থকেরা।সংক্ষিপ স্কোরভারত: ৫০ ওভারে ২২৭/৬ (দ্রাবিড় ৬১, আজহার ৫৯, আকরাম ২/২৭)।পাকিস্তান: ৪৫.৩ ওভারে ১৮০/১০ (ইনজামাম ৪১, সাঈদ ৩৬, প্রসাদ ৫/২৭, শ্রীনাথ ৩/৩৭)।ফলাফল: ভারত ৪৭ রানে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: প্রসাদ।২০০৩ বিশ্বকাপ প্রথম পর্ব১ মার্চ ২০০৩, সেঞ্চুরিয়ন২০০০ সালের জুনের পর এই প্রথম মুখোমুখি ভারত-পাকিস্তান। ওয়ানডেতে ২০তম সেঞ্চুরি পেলেন ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট খেলা সাইদ আনোয়ার। পাকিস্তান ২৭৪ রানের লক্ষ্য দাঁড় করাল। এরপর দ্বিতীয় ওভারে শোয়েব আখতারের শেষ তিন বলে এক ৬ এবং দুটি ৪ টেন্ডুলকারের। কাট করে মারা ছক্কাটি তো ক্রিকেট-রূপকথারই অংশ এখন। ৭৫ বলে ৯৮ করেছেন টেন্ডুলকার, যেটি তাঁর অন্যতম সেরা ইনিংস। ২৬ বল আর ৬ উইকেট হাতে রেখে জিতল ভারত।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান: ৫০ ওভারে ২৭৩/৭ (সাঈদ ১০১, ইউনুস ৩২, জহির ২/৪৬, নেহরা ২/৭৪)।ভারত: ৪৫.৪ ওভারে ২৭৬/৪ (টেন্ডুলকার ৯৮, যুবরাজ ৫০*, দ্রাবিড় ৪৪*, ওয়াকার ২/৭১)।ফলাফল: ভারত ৬ উইকেটে জয়ী।ম্যান অব দ্য ম্যাচ: টেন্ডুলকার। মোহাম্মদ সোলায়মান