যেখানে হলো উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫৬ সালের ১ জুলাই স্থাপিত হয় মৌলভীবাজার কলেজ। শুরুটা করে উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে। পরবর্তীকালে স্নাতক পর্যায়ে উন্নীত হয়। বর্তমানে এ কলেজে ১৪টি বিষয়ে স্নাতক ও পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর কোর্স রয়েছে। স্বাধীনতাযুদ্ধে কলেজটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। ১৯৮০ সালের ১ মার্চ কলেজটি সরকারীকরণ হয়। পরে শিক্ষার্থীদের চাহিদা পূরণে কয়েকটি নতুন ভবন নির্মিত হয়।